Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তামিম-শান্তদের জয়ের দিনে সোহান-নাঈমের সেঞ্চুরি

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের প্রথম দিনে আজ (শুক্রবার) তিনটি ম্যাচ হয়েছে। যেখানে মিরপুর শের-ই বাংলার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে অবশ্য বড় সংগ্রহ করতে পারেনি দলটি।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ধানমন্ডি সংগ্রহ করে ২১৬ রান। দলের হয়ে এদিন বড় রান পাননি তামিম ইকবাল, ফিরেছেন ২৬ রান করে। রান পাননি মুশফিকুর রহিমও, ৬ রানে বিদায় নেন এই ব্যাটার। মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৪, রনি তালুকদারের ৩৯ এবং তাওহীদ হৃদয়ের ৫৩ রানে ভর করে ২১৬ রান মেহামেডান। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অলআউট হয় ধানমন্ডি। দলের হয়ে নুরুল হাসান সোহান ১০০ রান করেন। এ ছাড়া বড় রান করতে পারেননি আর কেউই। ২৩ রানের জয়ের দিনে মোহামেডানের হয়ে ৩ উইকেট লাভ করেন সাইফউদ্দিন।

এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে লড়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে শাইনপুকুর সংগ্রহ করেছে ১৫৯ রান। দলের হয়ে ফারজান আহমেদ ৩৮ এবং শাহরিয়ার সাকিব করেন ২৯ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল অপু এবং শফিকুল ইসলাম।

মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। নাঈম শেখের ঝোড়ো সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় দলটি।

এদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনী। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৩৬ ওভারে নেমে আসে ম্যাচ। শুরুতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ২০০ রান করে। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬৮ ও শামসুর রহমান শুভ ৪২ রান করেন। তাদের ৩৫.১ ওভারে অলআউট করার পথে আবাহনীর মুমিনুল হক নেন সর্বোচ্চ ৪ ‍উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন মোহাম্মদ মিঠুন। গাজীর হয়ে ৩ উইকেট নেন পারভেজ জীবন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তামিম-শান্তদের জয়ের দিনে সোহান-নাঈমের সেঞ্চুরি

Update Time : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫