Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় যা বললেন মেহেদি

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে গেল ৯ মার্চ বোলিং পরীক্ষা দিয়ে গতকাল বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা অলরাউন্ডার।

গতকাল মধ্যরাতের পর এই খবর একাধিক গণমাধ্যম প্রকাশ করে। এরপর আজ বৃৃহস্পতিবার বোলিং পরীক্ষায় সাকিবের বৈধতা ফিরে পাওয়ার খবরটি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা না থাকায় খুশি অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে মেহেদী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল। এত বড় একটা প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকের নিউজটা দেখে খুব ভালো লেগেছে।’

সাকিব লম্বা সময় ধরে দেশের জার্সিতে খেলছেন না। তবে মেহেদি আশা করছেন শীঘ্রই দেশের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তিনি বলেন, ‘আশা করি সে ফিরে আসুক, দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেট খেলুক।’

‘আন্তজার্তিক ক্রিকেট খেলতে গেলে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে শতভাগ। নিজের প্রতি শতভাগ বিশ্বাস না থাকলে আপনি কোথাও ভালো করতে পারবেন না। তো আপনি ক্রিকেট খেলতে গেলে একশ মারবেন, দেড়শ মারবেন আবার ছয় বলে ছয়টা ছক্কাও খেতে পারেন। কিন্তু সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। সেই মেন্টালিটি নিয়ে সবাই ক্রিকেট খেলে। শান্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যে শান্ত থাকবে তার ভালো করার সম্ভাবনা বেশি।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় যা বললেন মেহেদি

Update Time : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫