Dhaka ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নেতানিয়াহুকে তলব ইসরায়েলি তদন্ত সংস্থার

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর কীভাবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাল— সে সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রটির স্থল,বিমান ও নৌবাহিনীর প্রধানদের জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থা।

জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেকে তদন্ত সংস্থার কার্যালয়ে তলব করা হয়েছিল। সেই তলবে সাড়া দিয়ে কার্যালয়ে উপস্থিতও হয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলর সরকারি তদন্ত সংস্থার প্রধান মাতানিয়াহু এঙ্গলমানের দপ্তর থেকে।

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন মানুষ।

জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান ‍শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনও চলছে। সেই অভিযানে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ।

বস্তুত, হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের গত ৭৫ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর মাতানিয়াহু এঙ্গলমান বলেছিলেন হামাস কীভাবে এত বড় একটি হামলা ঘটাতে সক্ষম হলো— তা তদন্ত করতে চায় তার দপ্তর। তিনি আরও বলেছিলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা ও বিষয় যাচাই এবং বিশ্লেষণ করা হবে।

পরে ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে এঙ্গলমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে তার দপ্তর এই মর্মে নিশ্চিত হয়েছে যে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ‘বহুমুখী ব্যর্থতা ও গাফিলতি’ এই হামলার ভয়াবহতা বৃদ্ধির জন্য দায়ী। ২০২৪ সালের জানুয়ারি থেকে এ ইস্যুতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন তার দপ্তরের কর্মকর্তারা।

বুধবারের ফেসবুক পোস্টে এঙ্গলমানের দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যুদ্ধের ছয় মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। এই যুদ্ধের জন্য যারা দায়ী, তাদের কাছ থেকে এ সম্পর্কিত ব্যাখ্যা জানার অধিকার ইসরায়েলের জনগণের রয়েছে। রাষ্ট্রীয় তদন্ত সংস্থার প্রধান জনগণকে এ সংক্রান্ত বিশদ তথ্য দিতে প্রত্রিশ্রুতিবদ্ধ।’

এদিকে মাতানিয়াহুর দপ্তর থেকে বুধবারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দেওয়া হয়েছে নেতানিয়াহুর দপ্তর থেকে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত কর্মকর্তারা যেসব প্রশ্ন করেছিলেন, সেসবের প্রতিটির অনুপুঙ্খ জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নেতানিয়াহুকে তলব ইসরায়েলি তদন্ত সংস্থার

Update Time : ০৩:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪