Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন জ্যোতির দল

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। এই জয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আসরে ৭ ম্যাচ খেলে অপরাজিত শেলটেক। ৭ জয়ে তাদের নামের পাশে ১৪ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ১২। ৭ ম্যাচ খেলে ৬ জয়ের বিপরীতে তাদের হার একটি ম্যাচে।

শেষ ম্যাচে যদি মোহামেডান জেতে এবং শেলটেক হেরে যায় তাহলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ১৪ করে। তখন টুর্নামেন্টের নিইয়ম অনুযায়ী, বিবেচনা করা হবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল।

যেহেতু মোহামেডানের বিপক্ষে সর্বশেষ দেখায় শেলটেক জিতেছিল তাই পয়েন্ট সমান হলেও চ্যাম্পিয়ন হবে শেলটেক। যদিও অন্য টুর্নামেন্টে বিবেচনা করা হয় নেট রানরেট। তবে এই টুর্নামেন্টে সেই নিয়ম নেই।

পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। ৭ ম্যাচে দুই হার তাদের। ৫ জয়ে তাদের নামের পাশে ১০ পয়েন্ট। পরের অবস্থানে আছে গুলশান ইয়ুথ ক্লাব। ৭ ম্যাচে তাদের পয়েন্টও ১০।

আর পঞ্চম স্থানে আছে বিকেএসপি। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন জ্যোতির দল

Update Time : ০৯:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫