Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পিএসএলে অবিক্রিত সাকিব-মুস্তাফিজ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তাদের ক্যাটাগরি থেকে এখনো ডাকা হয়নি।

প্লাটিনাম ক্যাটাগরিতে ৪৪ ক্রিকেটার থেকে দল পেয়েছেন ১০ জন। ডেভিড ওয়ার্নার, টম কোহলার ক্যাডমোর, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েলরা দল পেয়েছেন।

মুস্তাফিজ ও সাকিবের পর তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদরাও দল পেলেন না। তারা ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পিএসএলে অবিক্রিত সাকিব-মুস্তাফিজ

Update Time : ০৮:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫