Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আউট না হয়ে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড নায়ারের

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : বিজয় হাজরা ট্রফিতে ভিন্নরকম এক রেকর্ড গড়েছেন করুন নায়ার। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। চার ইনিংস পর গতকাল তিনি আউট হয়েছেন। এই সময়ে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে করেছেন মোট ৫৪২ রান।

আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।

গত বছরের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নায়ার। সেই ম্যাচে ১১২ রানের অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র ৮১ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত থাকেন ৪৪ রানে।

পরের ম্যাচেই আবার বিধংসী হয়ে উঠেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। তার এমন ব্যাটিংয়ে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ।

এরপর তামিল নাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, এই ম্যাচেও তার দল জিতেছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আউট না হয়ে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড নায়ারের

Update Time : ০৭:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫