Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রোহিত?

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১১ Time View

অনলাইন ডেস্ক : মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার নিয়ে। একের পর এক টেস্টে যে ভাবে ব্যর্থ হচ্ছেন রোহিত তা সমস্যায় ফেলছে ভারতীয় দলকে। জানা গেছে, মেলবোর্ন টেস্ট চলাকালীনই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যেখানে রোহিতের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

অ্যাডিলেড এবং গ্যাবায় ছয় নম্বরে খেলার পর মেলবোর্নে রোহিত ফিরেছিলেন ওপেনিংয়ে। সেখানেও পাঁচ বলে মাত্র তিন রান করেছেন। প্যাট কামিন্সের বলে যে ভাবে আউট হয়েছেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা। এই সফরে পাঁচ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত।

আগারকার এখন মেলবোর্নেই রয়েছেন। সেখানেই রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারে তা হলে সিডনিতেই রোহিত শেষ টেস্ট খেলতে চলেছেন।

ছয় নম্বরে রোহিত ব্যর্থ হচ্ছেন বলে ভারতের ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে মেলবোর্নে। শুবমান গিলকেও বসানো হয়েছে এ কারণে। নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, যাকে দিয়ে খুব একটা বোলিং করানো হয়নি।

লোকেশ রাহুলের জায়গায় রোহিত ওপেন করেছেন। রাহুল তিনে ফিরে খেলতে পারেননি। এসদিন ৫ বলেই ফিরেছেন সাজঘরে। গিলকে বসিয়ে তাহলে কী লাভ হল সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রোহিত?

Update Time : ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪