Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সৌম্য, খেলতে পারবেন বিপিএলে?

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। এমনকি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

আঙুলের সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি সৌম্য। ফলে আসন্ন বিপিএলের শুরুর দিকে এই ওপেনারকে পাবে না রংপুর রাইডার্স। দ্রুত মাঠে ফিরতে আগামীকাল শনিবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই ওপেনার।

সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, শনিবার বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।

এর আগে বিসিবি সৌম্যেকে নিয়ে এক বিবৃতিতে জানিয়েছিল, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।

চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে বেশ কিছু নতুন আয়োজন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সৌম্য, খেলতে পারবেন বিপিএলে?

Update Time : ০৪:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪