Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন আফগান তারকা স্পিনার

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ গাজানফারের। তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার।

ডিসেম্বরের ৩০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। আর জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এই লিগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজানফার। এই আসর শুরুর আগে পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল এই আফগান স্পিনারের।

তবে এখন জাতীয় দলের হয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তাই রংপুরের সঙ্গে ‍চুক্তি বাতিল করেছেন গাজানফার। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান। প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের আগে নিজেকে সরিয়ে নেন তিনি। তার বদলি হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন গাজানফার।

রংপুরের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এ ছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন আফগান তারকা স্পিনার

Update Time : ০৪:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪