Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা গুনলেন ফারুকি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন ফাজালহাক ফারুকি। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই পেসারকে।

ফারুকিকে জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গত বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা এটি। প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে লেগ বিফোরের আবেদন করে আফগানিস্তান। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার।

পরে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন ফারুকি। কিন্তু এই সিরিজে নেই ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থা।

নিজের ভুল স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন ফারুকি। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা গুনলেন ফারুকি

Update Time : ০৫:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪