Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের নতুন কমিটি

  • Reporter Name
  • Update Time : ১১:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নবম সাধারণ সভায় সিলেকশনের ভিত্তিতে ২৫ সদস্যের কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে।

সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম পুনরায় স্বপদে থাকলেও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ নির্বাহী সদস্য হয়েছেন। তার স্থলাষিভিক্ত হয়েছেন মকবুল হোসেন। কমিটির প্রধান উপদেষ্টা হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল।

হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের কর্মকর্তারাই আবার হ্যান্ডবল ফেডারেশনের হর্তাকর্তা। অনেকটা স্বার্থের সংঘাত হলেও এভাবেই চলে আসছে দেশের হ্যান্ডবল। ফেডারেশনে উচ্চ পদধারীদের অনেক ম্যাচের সময় দেখা যায় ম্যাচ কমিশনারের ভূমিকায়।

শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে প্রতি মাসেই কোনো না কোনো হ্যান্ডবল টুর্নামেন্ট থাকে। বারো মাসে তের পার্বণের মতো খেলা হলেও মান উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে হয়নি। ফুটবল, ক্রিকেট বাদে অন্য সকল ফেডারেশন মূলত সাধারণ সম্পাদক নির্ভর। আসাদুজ্জামান কোহিনূর প্রায় তিন দশক হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন পদে থেকেও আন্তর্জাতিক হ্যান্ডবলে বাংলাদেশের অবস্থান তৈরিতে তেমন ভূমিকা রাখতে পারেননি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের নতুন কমিটি

Update Time : ১১:১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪