Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদে লড়ার ঘোষণা দিলেন রোনালদো

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : নিজের সময়ের সেরা স্ট্রাইকার ছিলেন। ডি-বক্সের সামনে তিনি এতই অসাধারণ ছিলেন, তার নামই হয়ে যায় দ্য ফেনোমেনন। এতক্ষণে ফুটবলের আগ্রহী পাঠকরা বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে, তিনি রোনালদো নাজারিও। ব্রাজিলের এই স্ট্রাইকার সময়ের সেরা থেকে শুরু করে হয়েছেন সর্বকালের সেরাদের একজন। ২০০২ বিশ্বকাপ পাওয়া এই ব্রাজিলান খেলোয়াড়ি জীবন শেষে হয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট।

লা লিগার ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিকানায় আছেন রোনালদো নাজারিও। এবারে নামছেন ব্রাজিলের ফুটবল প্রেসিডেন্টের পদে। কদিন আগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান বলে জানিয়েছিলেন।

এবারে আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ফেলেছেন রোনালদো দ্য ফেনোমেনন।

সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন উল্লেখ করেছেন গণমাধ্যমের সামনে।

রোনালদোর ভাষ্য, ‘এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফের সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছিলেন রোনালদো। তবে সেসব বাদ দিয়ে এই মুহূর্তে ব্রাজিলের ফুটবলেই ফিরতে চান সাবেক এই স্ট্রাইকার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে প্রায়ই এমন হয়, মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’

নিজের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’

এর আগে গত মাসে রোনালদোর সিবিএফ সভাপতি হওয়ার ইচ্ছার খবর সামনে এসেছিল। তখন সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, রোনালদো সভাপতি হতে চান এবং নির্বাচিত হয়ে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে চান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদে লড়ার ঘোষণা দিলেন রোনালদো

Update Time : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪