Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জেতালেন সাকিব

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে আর কেবল একটি ফরম্যাটের দরজা খোলা সাকিব আল হাসানের সামনে। তবে তার জাতীয় দলে ফেরার পথ কতটুকু খোলা এই মুহূর্তে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। যদিও বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার টি-টেন লিগে গতকাল প্রথমবার খেলতে নেমে তিনি ঝোড়ো ব্যাটিংয়ে গল মারভেলসকে জিতিয়েছেন।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের মুখোমুখি হয় গল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১০০ রান করে সাকিবদের প্রতিপক্ষ ক্যান্ডি। তাদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের (২৫ বল) বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল। আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যান্ডি চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়ে যায়।

ম্যাচে কেবল একটি ওভার করেছেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও তিনি যথেষ্ট ইকোনমিক্যালই ছিলেন। ১ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন সাকিব। গলের পক্ষে মাত্র ৯ রানে ২টি উইকেট নিয়েছেন পেসার বিনুরা ফার্নান্দো।

লক্ষ্য তাড়ায় গলের হয়ে টপ-অর্ডাররা ভালো ব্যাট করলেও, জয় পেতে অবশ্যই ফিনিশিং ঝোড়ো হওয়া দরকার ছিল। সেই কাজটাই করেছেন সাকিব। মাত্র ৮ বলের ইনিংসে তিনি এক চার ও দুই ছক্কায় ২০ রান করেছেন। এর আগে গলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া অ্যালেক্স হেলস ৯ বলে ২৩ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন।

এর আগে সাকিব আবুধাবির টি-টেন লিগে খেলেছেন। যদিও একই সময়ে জাতীয় দল সফর করছে ওয়েস্ট ইন্ডিজে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ভারতের মাটিতে অনুষ্ঠিত দুটি টেস্ট খেলেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। রাজনৈতিক জটিলতার কারণে দেশে আসতে না পারা সাকিবের জন্য সেটাই হয়তো শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকতে পারে!

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জেতালেন সাকিব

Update Time : ০৩:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪