Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রথম ম্যাচ নিয়ে যে আক্ষেপ কোচ সালাউদ্দিনের

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছিল বাংলাদেশ। রান পেয়েছিলেন দলের একধিক ব্যাটারও। তিন ফিফটিতে সেন্ট কিটসে প্রায় ৩০০ ছুঁইছুঁই একটা স্কোর দাঁড় করায় টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় হাই স্কোরিং ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। পরে হারের পর এই ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

সেন্ট কিটসে সেদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। ব্যাটিং নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সন্তুষ্টি থাকলেও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ জানালেন অন্তত ২০ রান কম করার কথা।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সালাউদ্দিন। সেখানেই বললেন এমন কথা, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য। যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেআন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। এরপরেই বিভিন্ন প্রশ্ন উঠেছে বোর্ড সভাপতির উপস্থিতি নিয়ে। কিন্তু সেসব নিয়ে কথা বলেননি সালাউদ্দিন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রথম ম্যাচ নিয়ে যে আক্ষেপ কোচ সালাউদ্দিনের

Update Time : ০৫:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪