Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চীনের কাছে ১৯-০ গোলে হারল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : ওমানের রাজধানী মাসকটে যুব এশিয়া কাপ হকির পুরুষ আসর শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে মহিলাদের আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলাদেশ শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ ১৯ গোল হজম করেছে, একটিও শোধ করতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই চীনের আধিপত্য ছিল। প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে। পরের কোয়ার্টারে আরো চার গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে আরো ৪ গোল হলে ব্যবধান দাঁড়ায় ১৪-০। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোল ক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরো পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। প্রথম ম্যাচেই সেটা স্পষ্ট হয়েছে। আগামীকাল বাংলাদেশের আরেক ম্যাচে প্রতিপক্ষ ভারত।

যুব এশিয়া কাপে পুরুষদের পর্ব খুব ভালো হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে তারা। বাংলাদেশের পুরুষরা যুব এশিয়া কাপে ওমানের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল। গ্রুপে ১-১ গোলে ড্র করলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল। চীনের পুরুষদের সেই হারের মধুর প্রতিশোধ নারীরা নিল বেশ কঠিনভাবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চীনের কাছে ১৯-০ গোলে হারল বাংলাদেশ

Update Time : ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪