Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

টেস্টে প্রথম ওভারে ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড ক্রাউলির

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ (শুক্রবার) থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এই ম্যাচের প্রথম ওভারেই ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড গড়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি দ্বিতীয়বার দেখা গেলেও, কোনো পেসারের বলে ক্রাউলি প্রথম এই রেকর্ড গড়েছেন।

ক্রিকেটার অভিজাত ও দীর্ঘতম সংস্করণ টেস্টের প্রথম ওভারটিকে বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হয়। সাধারণত ব্যাটিংয়ে থাকা দলগুলো প্রথম কয়েক ওভার দেখেশুনে শুরু করে। যেখানে এখন পর্যন্ত দুইবার প্রথম ওভারে ছয় হাঁকানোর নজির দেখা গেছে। তার একটি ঘটল আজ। কিউই পেসার টিম সাউদির করা প্রথম ওভারে শুরুর দুই ডেলিভারি দুই রান করে নেন ক্রাউলি।

পরবর্তীতে তিনটি বল ডট দিয়ে সাউদির ষষ্ঠ ডেলিভারিতে লং অফ দিয়ে উড়িয়ে মারেন ইংলিশ ওপেনার। ইংল্যান্ডের জন্য যদিও শুরু থেকেই এমন কাউন্টার অ্যাটাকিং মনোভাব বর্তমানে স্বাভাবিক। কারণ ব্রেন্ডন ম্যাককালামের অধীন ইংলিশ দলটি বাজবল ঘরানার খেলায় টেস্ট ক্রিকেটের চিরাচরিত রূপই বদলে ফেলেছে। তবে টেস্টের প্রথম ওভারে কোনো পেসারের বলে ছয় হাঁকানোর রেকর্ডটি প্রথম গড়লেন ক্রাউলি।

এর আগে টেস্টের প্রথম ওভারে ছয় মারার একমাত্র রেকর্ডটি ছিল ‘ইউনিভার্স বস’-খ্যাত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইলের। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছিল প্রথম, সেই রেকর্ডটি তিনি গড়েন স্পিনারের বলে। বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালে মিরপুর টেস্টে সোহাগ গাজীর প্রথম ওভারে ছয় হাঁকান গেইল। সেই ম্যাচটি আবার টাইগার স্পিনারের অভিষেক টেস্ট ছিল। ওই ওভারে দুই ছয়সহ ১৪ রান করেন ক্যারিবীয় কিংবদন্তি। তবে ২৪ রান করে সোহাগ গাজীর বলেই আবার আউট হন গেইল।

এদিকে, ক্রাউলিও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ইনিংস থেমেছে ২৩ বলে ১৭ রান করে। অবশ্য সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না ডানহাতি এই ইংলিশ ওপেনার। এরপর ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডও চাপে পড়ে যায়। তবে হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে সফরকারীরা সেই চাপ সামলে উঠে ইনিংস শেষে। ব্রুকের ১২৩ এবং ওলি পোপের ৬৬ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় ইংল্যান্ড। কিউই পেসার নাথান স্মিথ সর্বোচ্চ ৪ উইকেট নেন।

অন্যদিকে, প্রথমদিন শেষ হওয়ার আগে নিউজিল্যান্ডও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিক টম ল্যাথামের দল। তাদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান এসেছে কেইন উইলিয়ামসনের ব্যাটে। এ ছাড়া বলার মতো রান পাননি আর কেউই। ফলে আগের টেস্ট হেরে পিছিয়ে পড়া কিউইদের নিঃসন্দেহে দ্বিতীয় টেস্টেও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে! ইংলিশদের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

টেস্টে প্রথম ওভারে ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড ক্রাউলির

Update Time : ০৫:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪