Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ক্রিকেটার-কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : রঙ্গনা হেরাথ নতুন করে চুক্তি নবায়ন না করায় গেল সপ্তাহেই স্পিন কোচ পদে নিয়োগ চূড়ান্ত করেছিল বিসিবি। পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। দায়িত্ব পাওয়ার পরই গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন মুশতাক।

ঢাকায় পা রাখার পরদিন আজ (মঙ্গলবার) বিসিবিতে আসেন মুশতাক। মিরপুর শের-ই বাংলায় তাকে অভ্যর্থনা জানিয়েছে বিসিবি। ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও এদিন এসেছিলেন বিসিবিতে।

ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে সৌজন্য আলাপের পর তাকে জড়িয়ে ধরছেন মুশতাক। পরে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের প্রাকটিস কিট মুশতাকের হাতে তুলে দেন। এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করতে দেখা যায় মুশতাককে। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্পও।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও করমর্দন করতে দেখা গেছে মুশতাককে। ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলামরাও। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজের বাংলাদেশ অভিযান শুরু করবেন সাবেক তারকা এই লেগ স্পিনার।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ক্রিকেটার-কোচদের সঙ্গে মুশতাকের সাক্ষাৎ

Update Time : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪