Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমেই হারের মুখ দেখলো বাংলাদেশ দল। শেষ ওয়ানডেতে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়ের আশায় মরচে পড়ে। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিলো হাশমতউল্লাহ শহিদীর দল।

এর আগে দিনের শুরুতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে ভালো শুরুর পর মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার ব্যাটাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৪ রান সংগ্রহ করে টাইগাররা।

সিরিজ হারের পর ব্রডকাস্টকে অধিনায়ক মিরাজ বলেন, এটা কঠিন ছিল, তবে ছেলেরা ভালো করেছে বিশেষ করে রিয়াদ ভাই। সমস্যাটা হয়েছে মিডল ওভারে আমরা উইকেট তুলতে পারিনি। শেষ দুই ম্যাচে যদি তাকাই তাহলে দেখি যে উইকেট কিছুটা স্পিনিং ছিল যে কারণে শুরুতে আজ ব্যাটিং নিয়েছিলাম। তবে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছে। তাদের ব্যাটাররা ভালো করেছে, বিশেষ করে গুরবাজ এবং ওমরজাই। অনেকদিন পর আমরা শারজাহতে খেললাম বিশেষ করে ওয়ানডে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে সেদিকেই আমরা ফোকাস রাখছি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরিজ হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ

Update Time : ০২:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪