Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ওয়ানডে সিরিজ শেষেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগে আগামী সোমবার (১১ নভেম্বর)। আর ওয়ানডে সিরিজ শেষের দিনই ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন বিসিবির একজন নির্বাচক।

নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ওয়ানডে সিরিজ শেষেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Update Time : ০৪:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪