Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : অবশেষে দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা। নেপালের কাঠমান্ডু থেকে বেলা ২ টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা।

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা আসবে বলে! উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছিল উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে চ্যাম্পিয়নরা এসে নামলেন।

বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা

Update Time : ০৩:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪