Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মধ্যরাতে সমঝোতা, কাটল নির্বাচনের শঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : বাফুফে নির্বাচনে কাউন্সিলর সংক্রান্ত বিষয়ে আজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। গতকাল রাতে এ নিয়ে ফুটবলের বিভিন্ন পক্ষ গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় আদালতে আজ মামলাটি শুনানির জন্য উঠেনি।

জেলা-বিভাগীয় পর্যায়ের ফুটবল সংগঠক জসিমউদদীন খসরু কাউন্সিলরশীপ না পেয়ে আদালতে মামলার আবেদন করেন। খসরুর আইনজীবী অ্যাডভোকেট রফিক আজ সকালে বলেন, ‘দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আজ শুনানি হবে না। মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।’

ফেনী, গোপালগঞ্জ, লালমনিরহাট ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলরশীপ বাতিল করেছে বাফুফে। বাদ পড়াদের মধ্যে গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা খসরু মামলা আবেদন করেন। আজ শুনানি হলে আবেদনকারী জসিম উদ্দিন খসরুর পক্ষে সিদ্ধান্ত গেলে নির্বাচন আয়োজন বড় শঙ্কার মধ্যে পড়ত। শুধু নির্বাচন নয় আদালতের নির্দেশনার ফলে বাফুফে ফিফার শাস্তির মধ্যেও পড়ার শঙ্কায় ছিল।

মামলার আবেদনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পক্ষভুক্ত করা হয়। বাফুফে আদালতের চিঠি পেলেও বিষয়টি স্বীকার করেনি। সমঝোতার ক্ষেত্রে সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল বড় ভুমিকা রেখেছেন বলে জানা গেছে। আইনি জটিলতা না থাকায় ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে কোনো বাধা থাকল না।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মধ্যরাতে সমঝোতা, কাটল নির্বাচনের শঙ্কা

Update Time : ০৬:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪