Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে নতুন কীর্তি গড়ল ভারত

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখাল ভারত। প্রথম ইনিংসে নিজেদের ঘরের মাঠে সর্বনিম্ন স্কোর ৪৬ রানে অলআউট হওয়ার পরেও দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি পেয়েছেন রানের দেখা। প্রথম ইনিংসে ডাকের পর সরফরাজ খান পেয়েছে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়লেও সেখান থেকে লিড পেয়েছে তারা।

চলতি টেস্টে ভাগ্যটা এখনো দুলছে পেন্ডুলামের মতো করেই। তবে ভারতের পিচ বরাবরই স্পিনের জন্য আদর্শ। শেষদিনে চমক দেখিয়ে ভারত ম্যাচ জিতলেও খুব একটা অবাক হওয়া চলবে না। ম্যাচের ফলাফল যাইই হোক, এরইমাঝে বেঙ্গালুরুর এই টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্নরকমের এক নজির স্থাপন করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১০০ ছক্কা হাঁকিয়েছে রোহিত শর্মার দল।

বাজবল তত্ত্ব ক্রিকেটে আসার পর থেকেই সাদা পোশাকে বেড়েছে আগ্রাসী ব্যাটিংয়ের রীতি। তবে এই রীতিটার সফল প্রয়োগ যেন দেখাল ভারতই। টেস্ট ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি বছরে টেস্ট ক্রিকেটে ভারতের ছক্কা ১০৮টি।

টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা
১০৮ ছক্কা – ভারত (২০২৪ সাল)
৮৯ ছক্কা – ইংল্যান্ড (২০২২ সাল)
৮৭ ছক্কা – ভারত (২০২১ সাল)
৮১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)
৭১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)

ছক্কার তালিকায় এই টেস্ট থেকেই নাম তুলেছেন আরও একজন। তিনি ঋশভ পান্ত। কপিল দেবকে টপকে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ৬২ ম্যাচে পান্তের ছক্কা ৬৪টি। এই তালিকায় সবার ওপরে বীরেন্দর শেবাগ। সাবেক এই ওপেনারের ছক্কা ছিল ৯০টি। দুইয়ে থাকা রোহিত শর্মার ছক্কা ৮৮টি। আর তিনে থাকা মহেন্দ্র সিং ধোনির ছক্কা ৭৮টি।

তবে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড থাকছে টিম সাউদির দখলেই। নিউজিল্যান্ডের এই পেসার হাঁকিয়েছেন ৯৩ ছক্কা। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন ৪টি ওভার বাউন্ডারি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে নতুন কীর্তি গড়ল ভারত

Update Time : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪