Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ২৫ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাল দহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার মো: গফফার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শামিম আলীর বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শামিম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাল দহ মাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সমুন কুমার সাহা ও তাঁদের টিম গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি শামিম আলীকে বেলাল দহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Update Time : ০৪:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪