Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : ১-৪ অক্টোবর ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতা। চারদিন ব্যাপি এ আন্তর্জাতিক আয়োজনে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। একটি পুরুষদের আর অন্যটি নারীদের। পুরুষদের টুর্নামেন্টে ৮ আর নারীদের টুর্নামেন্টে খেলবে তিনটি দেশ।

আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার নারী দলের খেলোয়াড় কুরুপ্পু। তিনি আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে বলেন, ‘আশা করি নারী ও পুরুষ উভয় টুর্নামেন্ট অত্যন্ত ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশে স্কোয়াশ খেলতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।’ এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ৬ নারী খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

ভারত, শ্রীলংকা, মিশর, ইরান, কুয়েত ও নিউজিল্যান্ডের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়দের সাথে খেলবেন বাংলাদেশের সাইমুন ও আমিনুল। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সানাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল অবঃ জি এম কামরুল ইসলাম এবং ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট

Update Time : ০৭:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪