Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরুসিংহে

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও অসহায় সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়েও। যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিং করতে পারেননি তিনি।

এমন পরিস্থিতিতে আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে টাইগার অলরাউন্ডার খেলবেন কি না। সাকিবের সর্বশেষ অবস্থা আজ (বুধবার) কানপুরে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পষ্ট করে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই।’

তাহলে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কি না হাথুরুসিংহে বলেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

প্রথম টেস্টে সাকিবের পারফরম্যান্স নিয়ে এরপর হাথুরু বলেন, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরুসিংহে

Update Time : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪