Dhaka ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ছোটবেলার যে অভিজ্ঞতার জন্য মা হতে ভয় পান তামান্না

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কী রাত’ গানে কোমড় দুলিয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। মূখ্য চরিত্র থেকে আইটেম গান— তামান্নার যেন জুড়ি নেই।

বিশেষ করে পর্দার বাইরে অভিনেত্রীর মিষ্টি স্বভাব বরাবরই মুগ্ধ করে অনুরাগীদের। যে কারণে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি গোটা ভারতজুড়েই রয়েছে তার ভক্তসংখ্যা।

বর্তমানে টিনসেল টাউনের চর্চিত জুটি তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। ‘লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় এই জুটিকে। সেই সিরিজের শুটিংয়েই প্রেমে পড়েন দুজন।

মাঝেমধ্যেই মুম্বাইয়ের রাজপথে, শপিংমলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। এমনকী বিদেশ ভ্রমণের সময়ও এয়ারপোর্টে পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দী হন তারা।

সম্প্রতি বিজয়ের সঙ্গে সম্পর্কের ভীত ঠিক কেমন? এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন তামান্না। অভিনেত্রীর কথায়, ‘আমার আর বিজয়ের সম্পর্কের সেতু হলো সিনেমা। আমরা একসঙ্গে প্রচুর সিনেমা, ওয়েব সিরিজ দেখি। শুধু দেখি না, তা নিয়ে আলোচনাও করি। যদিও আমি বিজয়ের থেকে বেশি সিনেমা দেখি। আমাদের সম্পর্কের দৃঢ় বন্ধনের কারণ সিনেমাই।’

কিছুদিন আগে শোনা গিয়েছিল, খুব শিগগিরই চার হাত এক হতে চলেছে এই জুটির। তামান্নার পরিবারই উদ্যোগ নিয়ে বিয়ের পরিকল্পনা করছেন। তবে দু’জনের ব্যাস্ততায় এখনই বিয়েতে নারাজ এই জুটি।

এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন তামান্না ভাটিয়া। সেখানে অভিনেত্রী বলেন, তিনি সন্তান নিতে ভয় পান।

অভিনেত্রী জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে স্নেহ, ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্নার কথায়, ‘আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যেটা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু তাকে বড় করা, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।’

এজন্যই কি বিয়ে করতেও দেরি করছেন তামান্না? ভক্তদের প্রশ্ন এমনই।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ছোটবেলার যে অভিজ্ঞতার জন্য মা হতে ভয় পান তামান্না

Update Time : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪