Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় নয়নতারাকে

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : মালয়ালম চলচ্চিত্র জগতের একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে মুখ খুলতে শুরু করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও।

বিশেষ করে অভিনেত্রীরা জানাচ্ছেন, কাজের সুযোগ পেতে নির্মাতা-প্রযোজকদের আপত্তিকর কত প্রস্তাবের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

শুধু যে দ্বিতীয় সারির কোনো তারকাদের সঙ্গেই এসব ঘটছে, এমনও কিন্তু নয়। প্রথম সারির অনেক অভিনেত্রীও জানিয়েছেন, তাদেরকেও যৌন হেনস্তা করা হয়েছে ক্যারিয়ারের শুরুতে।

দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, কাজের জন্য সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

নয়নতারা বলেন, ‘আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

মালায়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রী তিনি।

সবশেষ শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ ওপরের দিকেই নিয়ে গেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিজীবনে নয়নতারা পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন ২০২২ সালে। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যমজ সন্তান নিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় নয়নতারাকে

Update Time : ০৬:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪