Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি; বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় ধাপে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তার, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খোদা পিপিএম (সেবা), সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে উপজেলায় শিশু স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান শিশুদের শরীরে টিকা প্রদান কার্যক্রমে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমতলী উপজেলায় তৃতীয় ধাপের টিকাদান কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন

Update Time : ০৫:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬