Dhaka ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪২ Time View

ছবি : বাসস
রাজশাহী, ২৭ মার্চ, ২০২৬ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য অন্যান্য বাহিনীর পাশাপাশি মূল ভূমিকা পুলিশের।

তিনি বলেন, আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। ৫ আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। পুলিশ যাতে পুনরায় সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা চলছে।

আইজিপি আরও বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আসে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা হবে।

কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের নৈতিক চিন্তা চেতনার উন্নত করতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে।

এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান ও আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি

Update Time : ০৮:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬