Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৫ Time View

সোমবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস
বরিশাল, ১৬ মার্চ, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খনন প্রকল্প কোনো ঠিকাদার বা প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না।

আজ সোমবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, খালের পানি যাতে কৃষি জমিতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে ঠিকাদার ও প্রকৌশলীদের।

এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে খালের পানিপ্রবাহ ঠিকভাবে আছে কিনা, তা তদারকির আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারি কাজ আপনাদের উপকারে এলো কিনা, তা জানাবেন। আর যদি উপকারে না আসে, তাহলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন।

তিনি বলেন, ‘এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেওয়া হবে না।’

এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, জনগণের মধ্যে আমাদের ভিত্তি রয়েছে বলেই আমরা বিজয়ী হয়েছি। আমরা দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছি।

তিনি বলেন, জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে তার পরিণতি কী হয়— তা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যেতে পারে।

তথ্য মন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে, গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই। কোনো দ্বৈত চরিত্রও নেই।

তিনি আরও বলেন, ‘আমরা একই কথা বলি, একই চিন্তা করি এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করি।’

সভায় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী

Update Time : ০৮:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬