Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ Time View

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ : বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার মতো পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)’র এক মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে।’

মুখপাত্র আরও জানান, যুক্তরাজ্য গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল আসায় সন্তোষ প্রকাশ করেছে।

ব্রিটিশ সরকারের এই কর্মকর্তার মতে, ‘এটি বাংলাদেশের লক্ষ্য এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর দলকে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। একইসঙ্গে এক নতুন অধ্যায়ে পদার্পণ করায় বাংলাদেশের সাধারণ মানুষকেও শুভেচ্ছা জানায় তারা।

গত শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার মতো অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

Update Time : ০২:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬