Dhaka ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী : ইসি সানাউল্লাহ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ Time View

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) আজ বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেন। ছবি: বাসস
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।

আজ বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল – নিরপেক্ষ একটি নির্বাচন করা। এজন্য আমরা শতভাগ চেষ্টা করেছি। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা, কেননা তারা স্বতস্ফূর্তভাবে এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেছেন। এটিই প্রমাণ করেছে যে আমরা জাতি হিসেবে চূড়ান্ত ভাবে বিজয়ী হয়েছি।”

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এটাকে শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেইনি। এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। যা নিয়ে কিছু অশনি সংকেত ছিল, যেসকল শঙ্কার জায়গা ছিল-ভোটের এই বন্যার মধ্য দিয়ে সব ভেসে গেছে।

বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত না হয়ে যায় এই কামনা করে তিনি বলেন, “এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য আদর্শ হয়ে থাকে।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী : ইসি সানাউল্লাহ

Update Time : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬