Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

ভুমি অফিসের ড্রাইভারের নামে খালের জমি বন্দোবস্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর অবস্থান ও বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৯ Time View

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি; বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ীর প্রবাহমান খালে ২০১৯.২০২০ সালে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বন্দোবস্ত দিয়েছে আমতলী ভুমি অফিসের ড্রাইভার মো. সোহেল ও তার স্ত্রী সানিয়া আক্তারের নামে ভুমি বন্দোবস্ত কমিটি। বুধবার বেলা ১১ টার সময় সোহেল তার লোকজন নিয়ে খালের মধ্যে পাইলিং এর কাজ শুরু করলে স্থানীয় লোকজনের বাধার মুখে চলে যায়।

তখন তখন কয়েকশত নারী পুরুষ ভুক্তভোগিরা উক্ত বন্দোবস্ত বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেন। তখন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী তার কার্যালয় থেকে নেমে এসে ভুক্তভোগিদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।

জানাগেছে, বন্দোবস্ত কেস নং ৬০/২০১৯-২০২০ নংকেসের মাধ্যমে কালীবাড়ী প্রবাহমান খালের মধ্যে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে সোহেল পিতা আব্দুর রহিম ও সোহেলের স্ত্রী সানিয়া আক্তারের নামে উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটি অনুমোদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। জেলা খাসজমি বন্দোবস্ত কমিটি উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির সুপারিশ ও অনুমোদন করায় জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি কালিবাড়ী খালের ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বরাদ্ধ দেন।

ভূক্তভোগি মো.মোমেন আকন জানান,এই কালিবাড়ী খাল প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়ে ২ শতাধিক পরিবার খালের পানি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করেন।এই পরিবারগুলোর শতশত একর কৃষি জমিতে খালের পানি দিয়ে কৃষি কাজ করতে হয় ।খালের মুখে উপজেলা খাস বন্দোবস্ত কমিটি ৩০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ায় ফুসে উঠেছে ওই এলাকার ভুক্তভোগিরা। তারা অবিলম্ভে এই বন্দোবস্ত বাতিলের দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. মোমেন আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাকিবুল ইসলাম. ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

এবিষয় আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আশরাফুল ইসলাম বলেন, অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ভুক্তভোগিদের দাবীর কথা শুনেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

ভুমি অফিসের ড্রাইভারের নামে খালের জমি বন্দোবস্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর অবস্থান ও বিক্ষোভ মিছিল

Update Time : ১০:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬