Dhaka ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেন রাষ্ট্রদূত : ইসি সচিব

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ Time View

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ : ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নেয়া সার্বিক কার্য প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

আজ বেলা পৌনে তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন ও চার নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় ইসি সচিব একথা জানান।

তিনি বলেন, আজ সুইডেনের রাষ্ট্রদূত এসেছিলেন নির্বাচন উপলক্ষে নেয়া আমাদের সার্বিক পরিস্থিতি জানার জন্যে এবং আমাদের নির্বাচনের পার্টি রেজিস্ট্রেশন, আপিল, পোস্টাল ভোটের টেকনিকাল ব্যাপার সমূহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য রোধ-এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করছি তা জানতে চেয়েছিলেন।

আমাদের কাছ থেকে এই সমস্ত বিষয়ে বিশদভাবে জানার পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, বিশেষত অপতথ্যগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করছি আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের পর্যালোচনাটা কি তিনি জেনেছেন এবং বলেছেন যে আমাদের যদি কোন সহযোগিতা লাগে তাহলে আমরা যেন ওনাদেরকে বলি, তারা তাদের সাধ্যমত চেষ্টা করবেন।

ইসি সচিব বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের যে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ও প্ল্যান আছে তা তাকে জানিয়েছি এবং তিনি তা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

আজকের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি হিউম্যান রাইটস ডেমোক্রেসি এন্ড জেন্ডার ইকুয়ালিটি, এবং নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেন রাষ্ট্রদূত : ইসি সচিব

Update Time : ০৬:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬