Dhaka ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বিক্ষোভে জর্জরিত ইরান ‘বড় বিপদে’, ফের হামলার হুমকি ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫ Time View

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬ : ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি ‘বড় সংকটে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয়, জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি।’

ইরানি নেতাদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু করবেন না। কারণ, আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব।’

তিনি আরও বলেন, ‘অতীতের মতো তারা যদি আবারো মানুষ হত্যা শুরু করে, তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব।’

ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘এর মানে এ নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে। বরং এর অর্থ হলো, তাদের এমন সব স্পর্শকাতর জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে, যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বিক্ষোভে জর্জরিত ইরান ‘বড় বিপদে’, ফের হামলার হুমকি ট্রাম্পের

Update Time : ০১:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬