Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ Time View

মাইনুল ইসলাম রাজু, আমতলী(বরগুনা)প্রতিনিধি; বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।তুলা( ঝুট )ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার(৩০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুন লাঘার ঘটনা ঘটে।আগুনে৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বাসা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, বশির খান নামক এক ব্যক্তি বিগত তিন বছর ধরে মানিকঝুড়িতে দেলোয়ার বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলার( ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মঙ্গলবার (৩০ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করেওই ঘরে তুলার মিলে আগুন জ্বলে ওঠে।অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।অগ্নিকান্ডের ঘরে থাকা তুলার(ঝুট) মালামালসহ তিনটি তুলার(ঝুট) মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস,কলাপাড়া ফায়ার সার্ভিস,আমতলী থানার পুলিশ ওনৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো.হানিফ বলেন আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন খবর পেয়ে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার,সহকারী কমিশনার ভুমি ও আমতলী থানার অফিসার ইনচার্জ আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৬:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫