Dhaka ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

জাতীয় নির্বাচন: ১ লাখ ২৪ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ ইসির 

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪ Time View

ফাইল ছবি

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ১ লাখ ২৪ হাজার ৩০০ প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার, গতকাল রোববার এবং গত শুক্রবার ও শনিবার মোট ১৬টি দেশের ১ লাখ ২৪ হাজার ৩০০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপ-এর মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট হতে ভোটারগণ অবগত হবেন। ভোট প্রদানের জন্য ভোটারগণ ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ-এ লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করে  করবেন।

তিনি বলেন, প্রবাসীদের কেউ যদি (আগে থেকে প্রার্থীর বিষয় নিশ্চিত হয়ে) প্রতীক বরাদ্দের আগে ভোট দেন  সেক্ষেত্রে তার ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থী দেখে ভোট দেবেন প্রবাসীরা।

তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তবে ২৫ ডিসেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কারণ এরপরে তাদের কাছে মেইল পাঠানো সম্ভব হবে না।

ইসি সূত্রে জানা গেছে, আজ সোমবার অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৭৭৯টি, মালয়েশিয়ায় ১৬ হাজার ৫৬৮টি, ওমানে ১৮ হাজার এবং কাতারে ১১ হাজার পোস্টাল প্রবাসী বাংলাদেশীর কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে।

গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ১১৬টি, যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৭১৮টি, কানাডায় ৯ হাজার ৪৪৩টি, ইতালিতে ৫ হাজার ৬৮৬টি, জার্মানিতে ২ হাজার ১২৬টি ও ফ্রান্সে ৩ হাজার ৩২১টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

গত শুক্রবার অস্ট্রেলিয়া ৮৯২টি, যুক্তরাজ্যে ৫৭৩টি এবং মালয়েশিয়ায় ৬ হাজার ২৪৬টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় মোট সাতটি দেশে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এই সাত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৮০টি, চীনে ৬৮১টি, কুয়েতে ১ হাজার ৩১০টি, কাতারে ২ হাজার ৭৩৭টি, সৌদি আরবে ৭ হাজার ৩৪৩টি, জাপানে ৫ হাজার ৬০০টি এবং দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৬৮১টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ৬৯১ জন ভোটার নিবন্ধন করেছেন।

এদিকে আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট এর মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশীরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি। মেইল প্রসেসিং সেন্টারে সকলেই খুব উৎসাহিত হয়ে দ্রুতগতিতে কাজ করছে। তারাও খুব আনন্দ পাচ্ছে যে দেশের জন্য তারা একটা অবদান রাখতে পারছে।’

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

জাতীয় নির্বাচন: ১ লাখ ২৪ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ ইসির 

Update Time : ০৯:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫