Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩ Time View

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ একথা জানান। যিনি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডেরও সদস্য।

তিনি বলেন, ‘গত তিনদিন ২৭, ২৮ ও  আজকে ২৯ তারিখ  আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে।

এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি ‘শি ইজ ম্যানটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজেই এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এটাই আমাদের আহ্বান।’

বিদেশে নেয়ার বিষয়ে অধ্যাপক ডা. জাহিদ বলেন, ‘বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে উনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত এবং সুপারিশ পরিপ্রেক্ষিতে পরবর্তীতে গ্রহণ করা হবে। আপনাদেরকে জানানো হবে।’

২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’ বলে জানান বিএনপি মহাসচিব।

জাহিদ বলেন, ‘গত ২৭ তারিখ থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ম্যাডামের  চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোন অবস্থাতেই ব্যহত না হয় সেই লক্ষ্যে উনি সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘এছাড়া ম্যাডামের পাশে ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মনী সৈয়দা শামিলা রহমান, উনার ছোট ভাই শামীম এস্কান্দারসহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দসহ সবার সার্বিক সহযোগিতায় এবং এভারকেয়ার হসপিটালের চিকিৎসক, কর্মকর্তা এবং নার্সদের সহযোগিতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখানে চলছে।’

বিএনপির  এই সিনিয়র নেতা বলেন,  ‘ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি  অ্যারাবিয়া, সিঙ্গাপুর এবং চীন, যুক্তরাষ্ট্রের জন হোপকিংস এবং মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই  ম্যাডামের চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং চিকিৎসা অব্যাহত থাকবে।’

অধ্যাপক জাহিদ বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে উনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই।’

‘প্রধান উপদেষ্টসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, অনেকেই উনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এভারকেয়ার হাসপাতালে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়া ছাড়াও তিনশ’ জন রোগী চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য হাসপাতালে দলীয় নেতা-কর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানান অধ্যাপক ডা. জাহিদ।

বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার ব্যাপারে দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছেন। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।’

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

Update Time : ১২:৫৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫