Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মানহানিকর বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না আলী রীয়াজ : প্রধান উপদেষ্ঠার প্রেস উইং

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২১ Time View

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর ভিডিও ছড়ানো নারীকে তিনি চেনেন না এবং তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে করা সব দাবি সর্বৈব মিথ্যা। আজ এক বিবৃতিতে তিনি জানান, এসব মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এবং বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তাঁর চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টিকে গভীরভাবে নজরে রেখেছে এবং এব্যাপারে ব্যবস্থা গ্রহণের বিষয় বিবেচনা করবে।

অধ্যাপক রীয়াজ বিবৃতিতে এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানান। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মানহানিকর বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না আলী রীয়াজ : প্রধান উপদেষ্ঠার প্রেস উইং

Update Time : ১০:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫