Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে : জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৭ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি হবে।

তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনি সমঝোতা করতে পারে।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য জামায়াত আমির হেলিকপ্টারে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।

জামায়াত আমির বলেন, দেশপ্রেম, ভিশন, আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে— পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেখেন, আমাদের এতো পজিটিভ এজেন্ডা— আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।

চট্টগ্রামে ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। এর পর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে : জামায়াত আমির

Update Time : ০৭:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫