Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২১ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন।

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মৎস্য অনুষদ অয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি সম্প্রতি ব্রাজিলে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উপস্থিত ছিলাম। সেখানে দেখলাম বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বের মৎস্য চাষিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন- এ অবস্থা চলমান থাকলে ভবিষ্যতে মৎস্য প্রজননের স্বাভাবিক বৃদ্ধি হ্রাস পাবে।

ফরিদা আখতার বলেন, বাংলাদেশের চাষিরা মৎস্য চাষে বেশ সাফল্য দেখিয়েছে। মৎস্য চাষের কারণে সাধারণ মানুষ এখন কম মূল্যে মাছ কিনতে পারছে। এজন্য তিনি মৎস্য চাষিদের ধন্যবাদ জানান।

মৎস্য উপদেষ্টা বলেন, মাছ বাঙালি জাতির একটি অবিচ্ছেদ খাদ্যের অংশ। মাছ ছাড়া বাঙালি জাতির খাদ্যের জন্য পূর্ণতা পায় না। এজন্য সংশ্লিষ্টদের মাছ চাষে আরো বেশি জোর দিতে হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে একসময় খাল-বিল-নদীর উপর মাছের নির্ভরতা ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এখন বাড়িতে-বাড়িতে মৎস্য চাষ হচ্ছে। মৎস্যচাষিদেরকে আরো সহায়তা করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব। আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দিন ও প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান।

সম্মানিত অতিথি ছিলেন- নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এস কে কামরুল আলম।

অধিবেশনে সভাপতিত্ব করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন ও সামিট আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন- সামিট আয়োজক কমিটির সদস্য সচিব ড. অক্ষয় কুমার সরকার।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা

Update Time : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫