Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

গ্রেফতার-আত্মসমর্পণ না করলে আসামির আপিলের সুযোগ নেই

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫ Time View

এটর্নি জেনারেল আসাদুজ্জামান ও আইনজীবী আমির হোসেন। কোলাজ : বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : চব্বিশের গণঅভ্যুত্থানে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তাদের। তবে এজন্য তাদের গ্রেফতার বা আত্মসমর্পণ করতে হবে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন।

আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। এ রায় বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন এই রায়ের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে বলেন, আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা সারেন্ডার করবেন অথবা অন্য কোনোভাবে গ্রেফতার হবেন। এর আগ পর্যন্ত আপিলে যাওয়ার কোনো সুযোগ নেই।

এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও পলাতক বা দণ্ডিত আসামি গ্রেফতার আত্মসমর্পণ ছাড়া আপিলের সুযোগ নেই।

বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

গ্রেফতার-আত্মসমর্পণ না করলে আসামির আপিলের সুযোগ নেই

Update Time : ০৫:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫