Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪ Time View

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : সরকার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়ে এ অভিযান ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

আজ মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম। কারণ এসময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়,কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Update Time : ০৫:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫