Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকুন : স্বরাষ্ট্র উপদেষ্টা 

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৩ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনকে মুক্ত ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রদান করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

কৃষি উপদেষ্টা বলেন, এ মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছি। শাক-সবজির দামও নাগালে রাখার জন্য সরকার সচেষ্ট রয়েছে। সারের কোনো সংকট নেই, দামও কোনো অবস্থায় বাড়ানো হবে না। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রায় চূড়ান্ত।

কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল কাজ করা হচ্ছে। কৃষির জন্য ২০৫০ সাল পর্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান উপদেষ্টা।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাক্টিং কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকুন : স্বরাষ্ট্র উপদেষ্টা 

Update Time : ০৯:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫