[ad_1]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা এবং বাকি তিনজন ঢাকার পৃথক পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৫২৮ জন, গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার ৯৯৯ জন রোগী।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 











