Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০২:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪ Time View

ঢাকার হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন-ঢাকার লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬), ঢাকার চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯), মো. বিল্লাল হোসেন (১৯), মো. মিলন মৃধা (২৩) ও মো. আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০) ও মো. শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) এবং নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোডের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ১০০/১৫০ জন সদস্য অন্তবর্তী সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এসময় বাকিরা পালিয়ে গেলেও আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখা ব্যানারসহ ১১ জন পুলিশের হাতে ধরা পড়েন। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ঝটিকা মিছিলের আয়োজকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও থানা সূত্রে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ জন আটক

Update Time : ০২:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫