Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শুরু হয়েছে রাজশাহী নগর বিএনপির সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার :দীর্ঘ প্রতীক্ষার পর আজ রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। তৈরি হয়েছে চাঙাভাব। তাদের প্রত্যাশা, যোগ্য এবং নতুন নেতৃত্ব।

বেলা ১২টার পর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা আর ওয়ার্ড থেকে সম্মেলন স্থল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনের সড়কে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর আড়াইটার পর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানান, রাজশাহী মহানগর কমিটিকে নতুন করে ঢেলে সাজাতে তারেক রহমান সরাসরি নজর সম্মেলনের দিকে রাখছেন। জাতীয় নির্বাচনের আগে এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।

সবশেষ ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি এখনো বহাল রয়েছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, যারা বিগত ১৫ বছরে হামলা মামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, রাজপথে ছিলেন এবং সৎ ও যোগ্য; তারা নেতৃত্বে আসবেন। আর যারা বিগত সময়ে ম্যানেজ পলিটিক্স করেছেন এবং আগামীতে এ ধরনের ম্যানেজ পলিটিক্স করতে পারেন তারা যেন নেতৃত্বে না আসতে পারেন এটাই তৃণমূল নেতাকর্মীদের চাওয়া।

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন সংক্রান্ত সার্বিক প্রস্তুতির জন্য দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং দুইজন সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলীমকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে রোববার বেলা সাড়ে ১২টার দিকে সম্মেলন স্থলে গিয়ে দেখা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দলের সাংস্কৃতিক শাখা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যরা দেশাত্মবোধক এবং দলীয় সঙ্গীত পরিবেশন করছেন। বিভিন্ন পাড়া মহল্লা এবং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শুরু হয়েছে রাজশাহী নগর বিএনপির সম্মেলন

Update Time : ০৫:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫