Dhaka ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিসিএস শিক্ষা ক্যাডারে বিভাগ একীভূতকরণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২২ Time View

রাবি প্রতিনিধি : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তাঁরা তিন দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো— রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে স্বতন্ত্র বিভাগ হিসেবে রাখা, শিক্ষা ক্যাডারে অন্য বিভাগের সাথে অন্তর্ভুক্তি বাতিল, পিএসসি কর্তৃক স্পষ্ট ও লিখিত বিবৃতি প্রদান।

এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা আঁখি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কখনও এ ধরনের কিছু মেনে নিবে না। যতদিন না দাবিগুলো মেনে নিবে ততদিন এ প্রতিবাদ কর্মসূচি অব্যহত থাকবে।

আরেক শিক্ষার্থী জুয়েল রানা বলেন, আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটা স্বতন্ত্র বিভাগ। এখানে বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একীভূতকরণ সম্পূর্ণ অযৌক্তিক। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিসিএস শিক্ষা ক্যাডারে বিভাগ একীভূতকরণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০৭:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫