Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল ২৭১ জন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৯ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৬৭০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল করা বিষয় থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন।

আজ রোববার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী। পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ শিক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পায় ১৫ হাজার ৪১০ শিক্ষার্থী। বোর্ডের ফলাফলে সন্তুষ্ট না হয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করে ৪৯ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী।

আজ সেই পুনর্নিরীক্ষণের ফলাফলে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৮৭ জন। নতুন করে পাস করা ১৮৭ জনের মধ্যে ২৩ জন ‘এ’ গ্রেড, ৩৩ জন ‘এ’ মাইনাস, ২৩ জন ‘বি’ গ্রেড, ৩৪ জন ‘সি’ গ্রেড ও ৭৪ জন ‘ডি’ গ্রেড পেয়েছে। নতুন করে ২৭১ জন জিপিএ-৫-প্রাপ্তদের মধ্যে ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন। ‘এ’ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন। ‘বি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে দুজন। ‘সি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। এ ছাড়া ‘এ’ মাইনাস থেকে ‘এ’ গ্রেড পেয়েছে ১৩৩ জন। ‘বি’ গ্রেড থেকে ‘এ-মাইনাস’ পেয়েছে ৫৫ জন। ‘বি’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছে তিনজন। ‘সি’ থেকে ‘বি’ গ্রেড পেয়েছে ১৩ জন। ‘সি’ থেকে ‘এ-মাইনাস’ পেয়েছে চারজন। ‘ডি’ থেকে ‘সি’ গ্রেড পেয়েছে চারজন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষণের রেজাল্টে পরিবর্তন আসে। সব শিক্ষক সমান নন। কিছু কিছু শিক্ষক দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছেন। তা ছাড়া এবার প্রশ্নপত্র নিয়েও কিছু সমস্যা ছিল। কিছু প্রশ্নে উত্তর চারটিই ওপেন ছিল। কিন্তু খাতা মূল্যায়নের শিক্ষক সেদিকে খেয়াল না রেখে ভুল নম্বর দিয়েছেন। এবার অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল, সেটাই দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেসব শিক্ষক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন; তাঁদের বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের খাতা মূল্যায়নে বাতিল করা হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল ২৭১ জন

Update Time : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫