Dhaka ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

মাদকাসক্ত অবস্থায় রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুনকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫)। মাদকাসক্ত অবস্থায় তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৯ আগস্ট) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর তালাইমারি এলাকায় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে টহলরত র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার রেজা উন-নবী আল মামুন নগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার খয়রাত উন-নবীর ছেলে। তিনি রাসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নগরীর তালাইমারী মোড়ে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিল। একপর্যায়ে তালাইমারী মোড়ে চায়ের দোকানের সামনে এসে হঠাৎ রাস্তার পাশে আইল্যান্ডের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক তৈরি করে। এতে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা তৈরি করে। পরবর্তীতে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়।

র‌্যাব বলছে, তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স তল্লাশির সময় ৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা, তিনটি মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নগরীর মতিহার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

মাদকাসক্ত অবস্থায় রাসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

Update Time : ০৫:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫